রমজানের কবিতা

আল্লাহ থেকে দূরে, পাপে-অন্যায়ে
কালের শূন্য গর্ভে লীন হয়ে হয়ে
গোনাহের কালিমায় ডুবন্ত হৃদয়ে
খসে গেছে যার জীবন থেকে অজস্র ক্ষণ
রমজান তার দরজায়, নির্বাক দাঁড়িয়ে
রহমত, মাগফিরাত, মুক্তির শত আহ্বান নিয়ে।

সরাসরি ফতোয়ার সাইট

মাশা আল্লাহ। আরবদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দান করুন। আমরা বাংলাদেশের হুজুররা কিছুই করতে পারলাম না। আফসোসের ব্যাপারই বটে। সরাসরি ফতোয়ার এই সাইটটি ইসলামের সেবায় আরবদের অগ্রগামীতার আরেকটি প্রমাণ। আমাদের বাংলাদেশের মুফতিয়ানে কেরাম কবে যে এই পর্যায়ে পৌঁছবেন, আল্লাহই বেহতর জানেন। আমার এক শ্রদ্ধাভাজন ব্যক্তি সাইটটির লিঙ্ক পাঠিয়ে বলেছেন, এখানে সাথে সাথে ফতোয়া পাওয়া যায়। প্রথমে আমার বিশ্বাসই হচ্ছিল না। পরে যখন একটা ফতোয়া তলব করলাম, দেখলাম ঘটনা সত্যি। প্রক্রিয়াটি অবশ্য কঠিন কিছু না। গুগল ডেস্কটপ সার্চ ইঞ্জিন টাইপের একটা ইঞ্জিন বসিয়ে দেয়া হয়েছে ফতোয়া সাইটে। আপনি লেখা শুরু করামাত্র হাজির হতে থাকবে আপ

বয়ফ্রেন্ড কালচার ও অসহায় পশ্চিমা নারী, ড. আব্দুল্লাহ খাতেরের অভিজ্ঞতার কড়চা

পশ্চিমা বিশ্বের নারীরা অধিকাংশ ক্ষেত্রে পুরুষদের খোরপোশের ব্যব্স্থা করে থাকে। বৃটেনে অবস্থানের শুরুতে বিষয়টি আমার কাছে খুবই বেখাপ্পা ঠেকেছে। বুঝে আসেনি এর পশ্চাৎগত কারণ কী হতে পারে। আমি যখন ট্রেনে চড়ে কোথাও যেতাম অথবা কোনো রেষ্টুরেন্টে প্রবেশ করতাম তখন এ বিষয়টি স্বচক্ষে দেখে বিস্মিত হতাম। কিছুদিন পর অবশ্য এ বিস্ময়াবিষ্টতা কেটে যায়। আমি একজন মনোচিকিৎসক। চিকিৎসার প্রয়োজনে আমার চেম্বারে আসা নারীদের বহু কাহিনী শুনতে হয়েছে। এসব থেকে আমি বুঝতে সক্ষম হয়েছি মূল সমস্যাটি কোথায়। বুঝতে পেরেছি যে বিয়ের ব্যাপারে পাশ্চত্যের পুরষ সমাজ কীভাবে নিরাগ্রহ হয়ে পড়েছে। এর পরিবর্তে তারা বরং গার্লফ্রেন্ড

কৌমার্যবৃত্তি বা আজীবন অবিবাহিত থাকার সংস্কার কতটুকু বিজ্ঞানসম্মত?

কৌমার্যবৃত্তি - আজীবন অবিবাহিত থাকার সংস্কার - ইসলামপূর্ব সকল ধর্মে সর্বোচ্চ উৎকর্ষপ্রাপ্তির মাধ্যম হিসেবে উল্লিখিত-প্রশংসিত হয়েছে। নারীর প্রতি লোকজ-মিথ-আশ্রিত দৃষ্টির কারণেই কৌমার্যবৃত্তি স্তুতি পেয়েছে সকল ধর্মে। নারী নিকৃষ্ট, সকল পাপ-অনিষ্টের মূল - এধারণা থেকেই নারীর সংস্পর্শে আসা পুরুষ, সমাজে খ্যাত হয়েছে অধস্তত পর্যায়ের জীব হিসেবে। যে ব্যক্তি, এর উলটো পাপিয়সী নারীর বাহুলগ্নতায় নিজেকে আনেনি কখনো সে পরিণত হয়েছে ইর্ষণীয় পবিত্র-উৎকর্ষিত ব্যক্তি হিসেবে। এনসাইকোপেডিয় ব্রিটানিকার ভাষায়-

what is your opinion?

The message below is authored by Imam Zaid Shakir, Islamic scholar and a co-founder of Zaytuna College, in which he shares with the reader some of the considerations that led to the change in the position of Crescentwatch.
(This letter came to me from America requesting me to give my opinion, so I wanted to share with our bloger brother)
بسم الله الرحمن الرحيم
In the Name of Allah, the Compassionate the Merciful.
Peace and blessings of Allah upon our Prophet Muhammad and his Family and Companions and all those that follow him.

আহলান ওয়া সাহলা ইসলাম বিডি

অনেক দিন পর দেখা পেলাম। অগ্রযাত্রা অব্যাহত থাকুক

অনেকদিন পর..

অনে...ক দিন পর ইসলাম ডট কম ডট বিডি আবার সচল হলো। খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আশা করি আবারো ইলমী আলোচনায় ভরে উঠবে ব্লগটি। ব্লগটির সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনা করছি। সবাই ভালো থাকুন।

মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী সাহেবের ইন্তেকাল

গতকাল রাতে মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী সাহেব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইসলামিক ফাউন্ডেশের বড় অর্জন ইসলামী বিশ্বকোষ মারহুমের সরাসরি তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। উপমহাদেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা আবুল হাসান আলী নাদভী রা. এর তিনি ছিলেন পরম ভক্ত। আমার কাছে মারহুমের সর্বোচ্চ অর্জন হলো, অমুসলিমদের মাঝে ইসলামপ্রচারের কার্যক্রমকে, বাংলাদেশের পরিমণ্ডলে, বহুগুণে এগিয়ে দেয়া। বিষয়টিকে তিনি এতই গুরুত্ব দিতেন যে কয়েকদিন আগেও ময়মনসিংহের দায়ী প্রশিক্ষন কোর্সে অসুস্থ শরীর নিয়েই অংশগ্রহণ করেছিলেন ।

রোজা: কিছু জরুরি তথ্য

রমজানের রোজা ইসলামের একটি স্তম্ভ। আল্লাহর তাআলার পক্ষ থেকে ফরজ করে-দেয়া একটি বিধান। তাই রমজানের রোজাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যে ব্যক্তি অস্বীকার করবে, ইনকার করবে, সে কাফের বলে গণ্য হবে। কেননা অস্বীকার করার অর্থ হবে- আল্লাহ, তাঁর রাসূল ও ইজমায়ে উম্মতকে মিথ্যা সাব্যস্ত করা। আল কুরআনের স্পষ্ট বক্তব্যে রমজানের রোজা ফরজ হওয়ার বিষয়টি প্রমাণিত। ইরশাদ হয়েছে:
(হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর। ) [সূরা: আল বাকারা:১৮৩]
অন্যত্র ইরশাদ হয়েছে:

Pages

Subscribe to Islam.com.bd RSS