ইসলাম ডট কম ডট বিডি

www.islam.com.bd

সোয়াইন ফ্লু সম্পর্কে জরুরি ১০ বিষয়

সোয়াইন ফ্লু প্রতিরোধে ও সচেতনতা গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস এন্ড প্রিভেনশন থেকে ১০টি পরামর্শ দিয়েছে বার্তা সংস্থা এপি:
১. প্রথমত এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই: এখন পর্যন্ত সোয়াইন ফ্লু সাধারণ ফ্লু থেকে মারাত্মক আকার ধারণ করেনি। আর নতুন সোয়াইন ফ্লুতে যতজন হাসাপাতালে ভর্তি হয়েছে এবং মারা গেছে সেটা সাধারণ ফ্লুর মৃতের চেয়ে বেশি নয়।
২.আক্রান্ত হয় বিশেষ বয়সী লোক: সোয়াইন ফ্লুতে যারা বেশি আক্রান্ত হয় তারা হচ্ছে ১২ বছরের কম শিশু, গর্ভবতী মহিলা, যাদের এজমা, ডায়াবেটিকসসহ হৃদরোগ রয়েছে। কিশোর-কিশোরী এবং প্রাপ্ত বয়স্করাও ফ্লুতে আক্রান্ত হতে পারে।
৩. ঘন ঘন সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে: সাধারণ ফ্লুর মতোই এ সোয়াইন ফ্লু কফ ও হাঁচির মাধ্যম্যে ছড়ায়, এজন্য ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার ওপর জোর দেয়া হচ্ছে।
৪. দ্রুত টিকা নিতে হবে: টিকা সরবরাহ কম থাকলে ৬ মাস থেকে ২৪ বছর বয়সীদের, গর্ভবতী নারী ও ¯^v¯’¨ কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা নিয়ে নিতে হবে। সোয়াইন ফ্লুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৫. নিজেকেই আগে পদক্ষেপ নিতে হবে: অক্টোবরের মধ্যে বিশ্বে লাখ লাখ মানুষ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হবে। তাই নিজের প্রস্তুতি নিজেকেই নিতে হবে। নিকটস্থ সেবা কেন্দ্রে গিয়ে নিজের ¯^v¯’¨ বিষয়ে জানতে হবে।
৬. ক্ষণিকের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে: নিরাপদ হওয়ার জন্য তিন সপ্তাহ সময় লাগতে পারে। টিকার কার্যকর প্রভাব পড়তে তিন সপ্তাহ সময় লাগতে পারে।
৭. টিকা নেয়া যেতে পারে: ¯^v¯’¨Kg©x‡`i মতে সোয়াইন ফ্লুর টিকা নেয়া নিরাপদ এবং কার্যকরী। ফ্লু প্রতিরোধে আগেই টিকা নিয়ে নিশ্চিত হওয়া যেতে পারে। কারণ টিকা আবিষ্কারকরা এসব টিকার কার্যকারিতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন।
৮. পার্শ্ববর্তী মানুষদের সহায়তা করতে হবে: যদি টিকা নেয়ার আগেই আপনার এলাকায় সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব ঘটে তবে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। জনাকীর্ণ এলাকা পরিহারের চেষ্টা করতে হবে। হাত পরিষ্কার রাখতে হবে। এজন্য চোখ নাক এবং মুখে হাত কম ব্যবহার করাই ভালো হবে।
৯. যদি আপনি অসুস্থ হয়ে পড়েন: আপনার যদি শারীরিক সমস্যা থাকে বা গর্ভবতী হন এবং এসময় সোয়াইন ফ্লুর লক্ষণ দেখা দেয় সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ওষুধ হিসেবে তামিফ্লু বা রেলেজা ব্যবহার করা যেতে পারে। লক্ষণ দেখা দেয়ার সঙ্গে সঙ্গে এ ওষুধের ব্যবহার ক্ষতির মাত্রা কমাতে পারে।
১০. শুকর থেকে দূরত্ব বজায় রাখুন।

(সংকলিত)

Leave a Reply

You must be logged in to post a comment.